News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ration dealer arrested : রেশনের চাল বিক্রি করার সময় হাতেনাতে আটক হলো রেশন ডিলার
Image

Ration dealer arrested : রেশনের চাল বিক্রি করার সময় হাতেনাতে আটক হলো রেশন ডিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। চুরি করে রেশনের চাল বিক্রি করার সময় হাতেনাতে আটক হলো রেশন ডিলার। ঘটনা শনিবার সদর মহকুমার ডুকলী আর ডি ব্লকের কাঞ্চনমালা বাজারে। ভোক্তাদের বঞ্চিত করে রেশম সবথেকে চাল চুরি করে বিক্রি করার সময় জনতার হাতে ধরা পড়ল রেশন ডিলার। ঘটনা কাঞ্চনমালা বাজারে। সংবাদ সূত্রে জানা যায়, কাঞ্চনমালার তিন নং রেশন দোকানের ডিলার রেশনের চাল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই স্থানীয়রা রেশনের চাল আটক করেন।ঘটনা শুক্রবার সদর মহকুমার ডুকলী আর ডি ব্লকের কাঞ্চনমালা বাজারের তিন নং রেশন দোকানে।

ঘটনার বিবরণে জানা যায় ,কাঞ্চনমালা বাজারের তিন নং রেশন দোকানের ডিলার সুব্রত দেবনাথ অবৈধভাবে রেশনের চাল চুরি করে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে যান। তখনই তাকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় এলাকাবাসীী ভীড় জমাতে থাকেেন কাঞ্চনমালা বাজারে। রেশন ডিলার সুব্রত দেবনাথ মানুষের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রেশন ডিলার সুব্রত দেবনাথ দীর্ঘদিন ধরেই রেশন সামগ্রী নিয়ে দুর্নীতি চালিয়ে আসছিল ।এমনকি গ্রাহকদের সাথে ভালো আচরণ করতো না ডিলার সুব্রত দেবনাথ। ওজনে কম দেওয়া তার বহু পুরনো অভ্যাস ছিল। এর আগেও একবার তাকে স্থানীয় এলাকাবাসীরা রেশন সামগ্রী চুরি কাণ্ডে হাতেনাতে ধরেছিল ।কিন্তু তা খাদ্য দপ্তরের আধিকারিকদের জানিয়েও কোনো বিচার পাওয়া যায়নি।

আজও তাকে সেই খাদ্য সামগ্রী চুরি করে বিক্রি করার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। এলাকাবাসী খবর পাঠায় ডুকলী আর ডি ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকদের। খবর পেয়ে খাদ্য দপ্তরের ইন্সপেক্টর ছুটে আসেন ঘটনাস্থলে। তার কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয় ডুকলী আর ডি ব্লকের বিডিও এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট। তাদের সামনে স্থানীয় এলাকাবাসীী বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে এসে খাদ্য দপ্তরের আধিকারিকরা এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট ঘটনার সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পেয়ে দুর্নীতিবাজ রেশন ডিলার সুব্রত দেবনাথ এর বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। এমনকি তার লাইসেন্স কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট। ঘটনার পর থেকে রেশন ডিলার সুব্রত দেবনাথ কাঞ্চনমালা এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে বলে খবর মিলেছে। এই ঘটনায় কাঞ্চনমালা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top