News Flash

  • Home
  • প্রধান খবর
  • Tensions are running high : গৃহস্থদের বাড়ি থেকে গরু তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা
Image

Tensions are running high : গৃহস্থদের বাড়ি থেকে গরু তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। বিশালগড়ের এলাকায় রাউৎখলা এলাকায় গৃহস্থদের বাড়ি ঘর থেকে গরু তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে যায় দেবীপুর গোশালা আশ্রম থেকে আসা ওই মহিলা। বিশালগড়ের রাউথখোলা এলাকার বাসিন্দারা চাষাবাদের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এলাকার প্রায় প্রতিটি বাড়িঘর এই গরু-বাছুর রয়েছে।

আচমকা গাড়ি নিয়ে গ্রামে ঢুকে দেবীপুর গোশালা আশ্রমের এক মহিলা গৃহস্থের বাড়ি ঘর থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এলাকার মহিলারা প্রতিরোধ গড়ে তোলেন। এনিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা খবর দেন বিশালগড় থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীর তাড়া খেয়ে গাড়ি দিয়ে ওই মহিলা এলাকা থেকে পালিয়ে যান।জানা গেছে দেবীপুর গোশালা আশ্রম থেকে গরু হারানো গেছে। সেই গরু খুঁজতে গিয়ে লঙ্কা কাণ্ড ঘটিয়েছে গোশালা আশ্রমের এক মহিলা। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসী জানিয়েছেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top