News Flash

  • Home
  • Uncategorized
  • Seriously injured by lightning : বিলোনীয়ায় বজ্রাঘাতে গুরুতর আহত কিশোরী
Image

Seriously injured by lightning : বিলোনীয়ায় বজ্রাঘাতে গুরুতর আহত কিশোরী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৫ আগস্ট৷৷ বিলোনিয়া এলাকায় নেতাজি সুভাষ নগর পঞ্চায়েত নিবাসী সুভাষ নগর এলাকার বাবুল পালের পুত্র রনি পাল৷ বৃহস্পতিবার বিকেলে- ১৫ বছর বয়সি রনি পালের শরীরে -আচমকা বজ্রপাতের ফলে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে রনি৷ সাথে সাথে এলাকাবাসীর তৎপরতায় নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷

কিন্তু চিকিৎসকরা ওর শারীরিক অবস্থা বেগতিক দেখে, উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেন গোমতী জেলা হাসপাতলে এবং শেষ খবর পাওয়া অবধি সেখান থেকেও স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে৷ বর্তমানে রনি পাল জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে বলে জানা যায়৷ প্রত্যেক দিনের মতো আজকে দুপুরের খাওয়া শেষ করে- একটুখানি বিনোদনের আশায়, বাড়িতে বসে টিভি দেখার ইচ্ছা জাগলে, নিজ হাতে টিভি কানেকশন দিতে গিয়ে আচমকা বজ্রপাতের ফলে সারা শরীরের গুরুতরভাবে ঝটকা লেগে যায় রনির৷ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লে, পরিবার এবং এলাকার লোকজনেরা হতচকিত হয়ে দৌড়ঝাঁপ করে নিয়ে যায় বিলোনিয়া হাসপাতালে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top