News Flash

  • Home
  • Uncategorized
  • Government directed to review the results : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল পর্যালোচনার নির্দেশ ত্রিপুরা সরকারের
Image

Government directed to review the results : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল পর্যালোচনার নির্দেশ ত্রিপুরা সরকারের

মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল পর্যালোচনার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তাঁর মতে, যে সমস্ত বিদ্যালয়ে ফলাফলে ছাত্রছাত্রীরা ফেল নিয়ে তীব্র অসন্তোষ দেখাচ্ছে, ওই বিদ্যালয়গুলির ফলাফল পর্যালোচনা করবে মধ্যশিক্ষা পর্ষদ। তিনি মনে করেন, গত কয়েকদিনে ফলাফল নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তার স্থায়ী সমাধান হয়ে যাবে।


প্রসঙ্গত, ত্রিপুরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাচ্ছে। গতকাল এবং আজ ওই ইস্যুতে রাজধানী আগরতলা উত্তপ্ত হয়েছে। আজ শিক্ষামন্ত্রী জানান, করোনার প্রকোপে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল হয়েছে। তাই, সিবিএসই সহ সারা দেশের বিভিন্ন বোর্ডের মূল্যায়নের পদ্ধতি মোতাবেক ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল ঘোষণা দিয়েছে।


তাঁর কথায়, বিদ্যালয়গুলি পরীক্ষার্থীদের নম্বর পাঠিয়েছে। সেই নম্বরের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মূল্যায়ন করেছে। পর্ষদ সে মোতাবেক ফলাফল ঘোষণা দিয়েছে। কিন্ত, এখন রাজ্যের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে অসন্তোষ দেখা দিয়েছে।


তিনি বলেন, আজ মধ্যশিক্ষা পর্ষদকে ফলাফল পর্যালোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যদি গলদ থাকে তাহলে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তাঁর দাবি, আমরা আন্দোলনে বিশ্বাসী নই। কারণ, ভুলত্রুটির অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় ত্রিপুরা সরকার। তাই তিনি অনুরোধ রাখেন, আন্দোলনের কোন প্রয়োজন নেই। খুব শীঘ্রই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।


এদিন তিনি জানান, আগামীকাল মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ বিশেষজ্ঞ কমিটির সাথে বৈঠক করবে। যেখানে অসন্তোষ রয়েছে, ওই বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে পর্ষদ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করবে। তাঁর মতে, ফলাফল পর্যালোচনার সমগ্র প্রক্রিয়ায় খুব বেশি হলে এক সপ্তাহ সময় লাগবে। তবে, এরপরও যাঁরা ফলাফলে অসন্তষ্ট থাকবে, তাদের পরীক্ষায় বসার জন্য অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top