News Flash

  • Home
  • খেলা
  • Boxer Satish Kumar will fight : মুখে সাতটি সেলাই নিয়ে কোয়ার্টার ফাইনালে লড়বেন বক্সার সতীশ কুমার
Image

Boxer Satish Kumar will fight : মুখে সাতটি সেলাই নিয়ে কোয়ার্টার ফাইনালে লড়বেন বক্সার সতীশ কুমার

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : টোকিও অলিম্পিকে রবিবার ভারতের হেভিওয়েট বক্সার সতীশ কুমার সাতটি সেলাই নিয়ে কোয়ার্টার ফাইনালে লড়বেন। শেষ আটের ম্যাচে কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে সতীশের জন্য। কারণ, তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের বাখোদির জালোলভ। যিনি বিশ্ব ও এশীয় চ্যাম্পিয়ন। শেষ ষোলোর ম্যাচে আজেরবাইজানের মহম্মদ আবদুল্লায়েভকে ৫-০ উড়িয়ে দিয়েছেন। সতীশ কোনওদিন জালোলভকে হারাতে পারেননি। দুজনের শেষ সাক্ষৎ হয়েছিল ইন্ডিয়া ওপেনে। সেখানে লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যান সতীশ।

ভারতীয় বক্সিং সংস্থার শীর্ষকর্তা জানিয়েছিলেন, কোয়ার্টার ফাইনালে সতীশের নামা নির্ভর করছে চিকিৎসকদের অনুমতির ওপর। যদি চিকিৎসকেরা তাঁকে ফিট সার্টিফিকেট দেন, তবেই শেষ আটের ম্যাচে নামতে পারবেন ভারতীয় বক্সার।


শেষ পর্যন্ত উদ্বেগ মুক্তি ঘটল। চিকিৎসকেরা জানিয়ে দিলেন যে, কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন সতীশ। অর্থাৎ, পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় বক্সারের। কারণ, কোয়ার্টার ফাইনাল জিতলেই তিনি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলবেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top