News Flash

  • Home
  • প্রধান খবর
  • Protest procession in Kanchanpur : তৃণমূল উত্তর জেলা কমিটির পক্ষ থেকে কাঞ্চনপুরে বিক্ষোভ মিছিল
Image

Protest procession in Kanchanpur : তৃণমূল উত্তর জেলা কমিটির পক্ষ থেকে কাঞ্চনপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। আগরতলার একটি হোটেলে আইপ্যাকের সদস্যদের আটকে রেখে হেনস্থা করার প্রতিবাদে তৃণমূল উত্তর জেলা কমিটির পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় । উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর কালিবাড়ির সামনে থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। গত ২৫ জুলাই আগরতলায় আইপ্যাকের সদস্যদের আটকে রেখে হেনস্থা করার প্রতিবাদে এই মেশিন সংগঠিত করা হয়।

তৃণমূল জেলা সভাপতির নেতৃত্বে কাঞ্চনপুর মহকুমায় আজ বিক্ষোভ মিছিলে ব্যাপক অংশের কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ করা যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুসেন্দ্র দেবনাথ, মলয় দেবনাথ। আগাম অনুমতি না নিয়ে মিছিল করা তাদেরকে গ্রেফতার করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডি সি এম প্রনয় দাস, এস ডি পি ও প্রনব দেব ।নাথ সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে। তাদেরকে কাঞ্চনপুর টাউন হলে নিয়ে আসা হয়।অস্থায়ী আদালতের মাধ্যমে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়। শুধু রাজধানী আগরতলা শহর নয় রাজ্যের অন্যান্য স্থানেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃহস্পতিবার কাঞ্চনপুরে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের মধ্য দিয়েই তার প্রমাণ মিলেছে।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top