News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্ত্রী-কন্যা থাকা সত্ত্বেও পরকীয়া প্রেমে আসক্ত
Image

স্ত্রী-কন্যা থাকা সত্ত্বেও পরকীয়া প্রেমে আসক্ত

স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার বিবরণ জানিয়ে থানায় দ্বারস্থ হলো প্রথম পক্ষের স্ত্রী সহ তার পরিবারের লোকজন। ঘটনা সোনামুড়া থানাধীন বড়দোয়াল এলাকায়। জানা যায়, সাত বছর পূর্বে মুসলিম রীতিনীতি মেনে বড়দোওয়ালের বাসিন্দা ফজলুল হকের ছেলে ফারুক হোসেনের সাথে বিয়ে হয়েছিল বাশপুকুর এলাকার আফিয়া খাতুনের মেয়ে রাবেয়া খাতুনের । বিয়ের পর এক বছর সব ঠিকঠাক থাকলেও তারপর থেকেই গৃহবধূর উপর বিভিন্নভাবে মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়়।

এমনটাই অভিযোগ করলেন খোদ রাবিয়া সহ তার মা আছিয়া খাতুন। এরপর বিভিন্ন সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষমেষ থানায় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। তাতেও সুবিচার মিলেনি। অবশেষে আদালতের দ্বারস্থ হয় রাবিয়ার পরিবার। আদালত থেকে তাদের একসঙ্গে থাকার আদেশ দেয়া হয় ।এরই মধ্যে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। এর পর থেকেই পুনরায় শুরু হয় উৎপীড়ন।অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে আশ্রয় নেয় রাবিয়া। আদালত থেকে রাবিয়ার কন্যা সন্তানের ভরণপোষণ দিতে বলা হয় ফারুককেে। কিন্তু আদালতের আদেশ অমান্য করেই চলেছে ফারুক । প্রথম পক্ষের স্ত্রী-সন্তানকে ভরণপোষণ দেওয়ার বদলে বরং বর্তমানে ফারুক নাকি দ্বিতীয় বিয়ে করে নিয়েছে ।


তারা ফারুকের বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রথম পক্ষের স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কিভাবে করল ফারুক।এই অভিযোগ করে রাবিয়ার পরিবার সোনামুড়া থানার পুলিশের দ্বারস্থ হয়। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top