News Flash

  • Home
  • Uncategorized
  • এবার কাশ্মীরের বান্দিপোরা, এনকাউন্টারে নিরস্ত্র দুই জঙ্গি
Image

এবার কাশ্মীরের বান্দিপোরা, এনকাউন্টারে নিরস্ত্র দুই জঙ্গি

শ্রীনগর, ২৪ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় প্রতিদিনই জঙ্গি নিকেশ অভিযানে ছোট-বড় সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। বান্দিপোরা জেলার সুম্বলার এলাকার শোকবাবা জঙ্গলের ঘটনা। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর থেকে বান্দিপোরা জেলার সুম্বলার এলাকার শোকবাবা জঙ্গলে সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।


প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু, সেই প্রস্তাবে কর্ণপাত না করে জঙ্গিরা গুলি চালাতে থাকে। প্রত্যুত্তরে সুরক্ষা বাহিনীও পাল্টা জবাব ফিরিয়ে দেয়। সংঘর্ষে নিকেশ হয়েছে দু’জন অজ্ঞাতপরিচয় জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও অভিযান চলছে, এমনটাই জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top