News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৯-হাজারের ঊর্ধ্বে সংক্রমণ, ভারতে কোভিডে মৃত্যু ৪.২০-লক্ষাধিক
Image

৩৯-হাজারের ঊর্ধ্বে সংক্রমণ, ভারতে কোভিডে মৃত্যু ৪.২০-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): ভারতে ফের বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ, আগের দিনের তুলনায় বাড়ল মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯,০৯৭ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। শুক্রবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৫,০৮৭ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৩৫ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,০৮,৯৭৭ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা বেড়েছে ৩,৪৬৪ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,৩১,২৬৬। মোট টেস্টের সংখ্যা ৪৫.৪৫ কোটির গন্ডি ছাড়িয়েছে।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯,০৯৭ জন, নতুন করে ৩৯,০৯৭ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,১৩,৩২,১৫৯। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়েছে ৩,৪৬৪ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৩১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৪২.৭৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৪২,৭৮,৮২,২৬১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৪২,৬৭,৭৯৯ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৪৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,২০,০১৬ জন (১.৩৪ শতাংশ)।


ভারতে সুস্থতার সংখ্যা আরও বাড়ল, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৫,০৮৭ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০৫,০৩,১৬৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪২ কোটি ৭৮ লক্ষ ৮২ হাজার ২৬১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ২.৪০ শতাংশ, বিগত ৩৩ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে দৈনিক সংক্রমণের হার।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top