News Flash

  • Home
  • Uncategorized
  • বুদ্ধের চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে একে-অপরের শক্তি হয়ে উঠেছে বিভিন্ন দেশ : মোদী
Image

বুদ্ধের চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে একে-অপরের শক্তি হয়ে উঠেছে বিভিন্ন দেশ : মোদী

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): করোনা-পরিস্থিতিতে ভগবান বুদ্ধ অনেকটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। বুদ্ধের চিন্তাধারা ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একে-অপরের শক্তি হয়ে উঠেছে বিভিন্ন দেশ। শনিবার সকালে আষাঢ় পূর্ণিমা-ধম্ম চক্র দিবস কার্যক্রম অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “সকলকে ধম্ম চক্র প্রবর্তন দিবস ও আষাঢ় পূর্ণিমার অনেক-অনেক শুভেচ্ছা। আজকের দিন আমার গুরু পূর্ণিমাও উদযাপন করি, এই দিন ভগবান বুদ্ধ বুদ্ধত্ব অর্জনের পর বিশ্বকে প্রথম নিজের জ্ঞান দিয়েছিলেন। আমাদের এখানে বলা হয়েছে-যেখানে জ্ঞান আছে, সেখানেই পূর্ণতা; সেটাই পূর্ণিমা।”


করোনা-পরিস্থিতিতে ভগবান বুদ্ধ অনেকটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, এই কথা বলে প্রধানমন্ত্রী বলেছেন, “করোনা-মহামারীর জন্য বর্তমানে মানবতা সঙ্কটের মুখোমুখি, এমন সময় ভগবান বুদ্ধ আমাদের কাছে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ভগবান বুদ্ধের দেখানো পথে অনুসরণ করে আমরা কীভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি, তা ভারত করে দেখিয়েছে। ভগবান বুদ্ধের চিন্তাধারা ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন দেশ একে-অপরের সঙ্গে হাত মিলিয়ে, একে-অপরের শক্তি হয়ে উঠেছে।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top