News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পর্নোগ্রাফি মামলা : শিল্পার স্বামী রাজ কুন্দ্রা-সহ ধৃত ১১
Image

পর্নোগ্রাফি মামলা : শিল্পার স্বামী রাজ কুন্দ্রা-সহ ধৃত ১১

মুম্বই, ২০ জুলাই (হি.স.): পর্ন ছবি বানানোর দায়ে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেল। রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পর্ন ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মোবাইল ফোনে। এই মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রা-সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। গ্রেফতার করার পর রাজ কুন্দ্রাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জে জে হাসপাতালে, পরে তাঁকে মুম্বই পুলিশের কমিশনার অফিসে নিয়ে যাওয়া হয়।

২০২১-এর ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলে হাজিরা দেন রাজ কুন্দ্রা, সেখানেই সোমবার রাতে শিল্পার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে মু্ম্বই পুলিশের। এই মামলায় কুন্দ্রা-সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top