News Flash

  • Home
  • Uncategorized
  • Woman was severely beaten : মহিলাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার মেয়ে
Image

Woman was severely beaten : মহিলাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার মেয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন অভয়নগরে এক মহিলাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার মেয়ে। মহিলার নাম মিনতি সিংহ। মহিলার বাড়ি রঞ্জিত নগর এলাকায়। হোম ডেলিভারি বয়েরা মহিলাকে দূর্গা চৌমুহনী এলাকা থেকে উদ্ধার করে -পশ্চিম মহিলা থানার পুলিশের হাতে পৌঁছে দিয়েছে। বর্তমানে ওই মহিলাকে রাধানগরে একটি হোমে পাঠানো হয়েছে। সংবাদসূত্রে জানা যায়, স্বামী ও অন্যান্য সন্তান থাকলেও ওই মহিলা তার মেয়ের বাড়িতে থাকতেন।

গত কয়েকদিন ধরেই মেয়ের বাড়িতে তার ওপর অমানুষিক নির্যাতন শুরু হয়। তাকে বেধড়ক মারধর করা হয়। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে মহিলা মেয়ের বাড়ি থেকে বের হয়ে আসেন। তিনি দূর্গা চৌমুহনী এলাকায় অসহায় অবস্থায় ঘোরাফেরা করছিলেন। বিষয়টি হোম ডেলিভারি প্রদানের কাজে যুক্ত যুবকদের নজরে আসে। অসহায় মহিলা ওই যুবকদের কাছে সাহায্য চায়। তখনই হোম ডেলিভারির যুবকরা মহিলাকে পশ্চিম মহিলা থানায় পৌঁছে দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। নির্যাতনকারী মেয়ে ও জামাই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top