News Flash

Image

ত্রিপুরায় কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, স্বস্তি সুস্থতায়

আগরতলা, ১২ জুলাই (হি. স.) : ত্রিপুরায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। ২৪ ঘন্টার মিডিয়া বুলেটিন অন্তত তাই প্রমাণ করেছে। সাথে সুস্থতা স্বস্তি দিচ্ছে। সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭০ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু এবং ৪১৯ জন সুস্থ হয়েছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৭৫০ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৫৪৯৮ জন মোট ৬২৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ৮ জন এবং রেপিড এন্টিজেনে ২৬২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ২৭০ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার কমে হয়েছে ৪.৩২ শতাংশ। গতকাল ওই হার ছিল ৬.০৩ শতাংশ এবং ৩ জনের মৃত্যু হয়েছিল।


এদিকে, সুস্থতা বরাবরের মতই স্বস্তি দিয়ে চলেছে। গত ২৪ ঘন্টায় ৪১৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৬৭৯ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৭০৭৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৬২৯০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৭৮ শতাংশ। এদিকে মৃতের হার হয়েছে ১.০১ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭১৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, লাগাতর পশ্চিম জেলাই সংক্রমণে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ৬১ জন, দক্ষিন জেলায় ৪০ জন, গোমতি জেলায় ৩৫ জন, ধলাই জেলায় ২৯ জন, সিপাহীজলা জেলায় ১৬ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২১ জন, ঊনকোটি জেলায় ৪৮ জন এবং খোয়াই জেলায় ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top