News Flash

Image

মেসিকে গুঁতো !

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.): কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডরকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর লিয়োনেল মেসির সঙ্গে উল্লাস করতে গিয়ে তাঁকে মাথা দিয়ে গুঁতো মেরে বসলেন কিট ম্যানেজার মারিয়ো ডি’স্টেফানো।। চোটের হাত থেকে মেসি বেঁচে গেলেও ঘটনার পর কিছুক্ষণ আঘাত লাগা জায়গায় হাত বুলোতে দেখা যায় তাঁকে।

ইকুয়েডর ম্যাচে প্রথমে রদ্রিগো দি পল এবং লাউতারো মার্তিনেসকে দিয়ে গোল করান মেসি। এরপর ইনজুরি টাইমে ফ্রি-কিক থেকে সরাসরি গোল করেন। খেলা শেষের পর যখন রিজার্ভ বেঞ্চের কাছে এসেছেন, তখনই তাঁকে জড়িয়ে ধরেন ডি’স্টেফানো। মেসিকে সজোরে জড়িয়ে ধরতে গিয়ে তাঁকে আচমকাই আঘাত করে বসেন তিনি। সঙ্গে সঙ্গে ব্যথা লাগা জায়গায় হাত বুলোতেও দেখা যায় ডি’স্টেফানোকে। পরে অবশ্য মেসি হাসতে হাসতেই মাঠ ছেড়েছেন। তবে এক আর্জেন্টাইন সংবাদপত্রের খবর, মেসির ব্যথা ম্যাচের পরেও বেশ কিছুক্ষণ ছিল।


এই ঘটনার ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে কোপা আমেরিকার সরকারি অ্যাকাউন্ট। সঙ্গে লিখেছে, ‘এই ব্যথা মেসির পছন্দ। কিন্তু ১০ নম্বরকে নিয়ে আরও সতর্ক থাকতে হবে’।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top