News Flash

  • Home
  • Uncategorized
  • Euro Cup: ইউরে কাপে সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইউক্রেন
Image

Euro Cup: ইউরে কাপে সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

গ্লাসগো, ৩০ জুন (হি.স.) : এবারের ইউরো কাপে আরেক বিপত্তি ঘটল। ফ্রান্স, পর্তুগাল বা জার্মানির মত ইউরোপিয়ান প্রথম শ্রেনির দল মতই এবার ইউক্রেনের কাছে হেরে এবছরের মত ইউরো কাপ থেকে বিদায় নিল সুইডেন।
গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক স্টেডিয়াম ইউক্রেন কোচ আন্দ্রে শেভচেঙ্কোর কাছে খুব পয়া নয়।  খেলোয়াড় জীবনে তিনি এই মাঠে স্কটিশদের কাছে ১-৩ হেরেছিলেন। সেই মাঠেই মঙ্গলবার রাতে কোচ হিসেবে ৫০তম ম্যাচে সফল শেভচেঙ্কো। ২-১ গোলে সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দল।
২৭ মিনিটে সুইডেন বক্সে ইয়ারমোলেঙ্কোর পা ঘুরে বল আসে অরক্ষিত থাকা জিনচেঙ্কোর কাছে। জোরালো শটে তিনি এগিয়ে দেন ইউক্রেনকে। ৪৩ মিনিটে সুইডেনের আলেকজান্দার ইসাকের থেকে বল পেয়ে ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে সমতা ফেরান এমিল ফর্সবার্গ।
বিরতির পরেই গোলের জন্য মরিয়া হয় সুইডেন। এই সময় দু’বার পোস্টে লেগে ফেরে ফর্সবার্গের শট। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কোনও দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে জিনচেঙ্কোর ক্রসে মাথা ছুঁয়ে ইউক্রেনকে জয় এনে দেন আর্তেম দভবিক। শেষ আটে এবার তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top