News Flash

  • Home
  • প্রধান খবর
  • serena Williams at Wimbledon: গোড়ালিতে চোট, উইম্বলডনে প্রথম রাউন্ডেই বিদায় সেরিনার
Image

serena Williams at Wimbledon: গোড়ালিতে চোট, উইম্বলডনে প্রথম রাউন্ডেই বিদায় সেরিনার

লন্ডন, ৩০ জুন (হি.স.): পায়ের গোড়ালিতে চোট পেয়ে উইম্বলডনে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন সেরিনা উইলিয়ামস। সেরিনার অধরাই থেকে গেল মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ড। মঙ্গলবার প্রথম রাউন্ডে সেরিনার সামনে ছিলেন আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে শুরুতে বেলারুশের প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৩-১ গেমে এগিয়ে যান সেরিনাই। কিন্তু এরপরই হঠাৎ বাঁ পায়ের গোড়ালি বাজে ভাবে মচকে ফেলেন তিনি।
চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপর ফিরে এসে দু’টি গেম হারেন। ৩-৩ অবস্থায় তিনি পড়ে যান। চেয়ার আম্পায়ার তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। কিন্তু ওই অবস্থায় তাঁর পক্ষে আর খেলা সম্ভব হয়নি। চোখের জলে সেন্টার কোর্টকে বিদায় জানান ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top