News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যের ৭৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন
Image

রাজ্যের ৭৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ ত্রিপুরায় ঝড়ের গতিতে করোনার টিকাকরণে এখন পর্যন্ত ৭৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পুর্ন টিকাকরণ হয়ে গেছে৷ তাতে, সবচেয়ে বেশি উত্তর ত্রিপুরা এবং দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিন ত্রিপুরা৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ফেইসবুক বার্তায় বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাজ্যের বিভিন্ন জেলার ৭৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন হয়েছে৷ এই কাজের জন্য সমস্ত স্বাস্থ্যকর্মী, সংশ্লিষ্ট আধিকারিকদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন৷ পাশাপাশি রাজ্যের জনগণকেও এই অভিযানে উৎসাহের সহিত অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ তাঁর দাবি, আমাদের লক্ষ্য অতিসত্বর সমগ্র ত্রিপুরায় কোভিড টিকাকরণ সম্পন্ন করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা৷ তাঁর পরামর্শ, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, কোভিড বিধি মেনে চলুন৷


স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা গেছে, উত্তর ত্রিপুরায় ৩৯টি, দক্ষিণ ত্রিপুরায় ২১টি, সিপাহীজলা জেলায় ৯টি, ধলাই জেলায় ৩টি এবং গোমতি জেলায় ১টি গ্রাম পঞ্চায়েতে সম্পুর্ন টিকাকরণ সম্পন্ন হয়েছে৷ কিন্ত, পশ্চিম ত্রিপুরা, ঊনকোটি এবং খোয়াই জেলায় ১০০ শতাংশ টিকাকরণ হয়েছে এমন কোন গ্রাম পঞ্চায়েত নেই৷

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top