News Flash

  • Home
  • খেলা
  • ডেপুটেশন দিতে গিয়ে দুসৃকতিদের হামলায় ঘিলাতলীতে রক্তাক্ত ক্ষেত মজুর ইউনিয়নের ছয় কর্মী
Image

ডেপুটেশন দিতে গিয়ে দুসৃকতিদের হামলায় ঘিলাতলীতে রক্তাক্ত ক্ষেত মজুর ইউনিয়নের ছয় কর্মী

নিজস্ব প্রতিনিধি,তেলিয়ামুড়া, ২৪ জুন৷৷ ক্ষেত মজুরদের বিভিন্ন সমস্যা নিয়ে ঘিলাতলী পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে গিয়ে আক্রমণের শিকার হলো ইউনিয়নের কর্মীসমর্থকরা৷ অভিযোগের তীর শাসক দলের দিকে৷ সঙ্গবদ্ধ হামলায় আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


ক্ষেত মজুর ইউনিয়ন বৃহস্পতিবার ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতে ৫ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়ার উদ্যোগ গ্রহণ করে৷ সে অনুযায়ী ডেপুটেশন দিতে যাওয়ার প্রাকমুহুর্তে তারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ৷ দুষৃকতীদের আক্রমণে আহত হয়েছে ৬ জন খেতমজুর ইউনিয়নের কর্মী৷ ঘটনা বৃহস্পতিবার দুপুরে ঘিলাতলী পালপাড়া এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বামপন্থী ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে ৫ দফা দাবির ভিত্তিতে ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার কথা ছিল৷ সেই উদ্দেশ্যে সংগঠনের কর্মীরা ঘিলাতলী থেকে মিছিল শুরু করে পালপাড়া এলাকায় আসা মাত্রই দুষৃকতিরা মিছিলে অতর্কিতে হামলা করে৷ এতে আহত হয় সংগঠনের ৬জন কর্মী৷ আহতরা হলেন ক্ষেতমজুর ইউনিয়নের খোয়াই জেলা সম্পাদক অজয় ঘোষ, হরিপদ সরকার, মনিন্দ্র সরকার, সুকুমার দাস সহ ৬জন৷ আহতদের দলীয় কর্মীরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান৷


কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের প্রত্যেককে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ ঘটনার খবর পেয়ে আহত কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে আসেন কল্যাণপুরের প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, এলাকার প্রবীণ সিপিআইএম নেতা সুভাাষ নাথ সহ অন্যান্যরা৷ তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷
বর্তমান সরকারের আমলে বিরোধীদের আন্দোলন ও সংগঠন করাার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন৷ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷ নির্ভরযোগ্য সূত্রে জানা যায় ,এই ডেপুটেশন দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে কোন বৈধ অনুমতি নেওয়া হয়নি৷ তবে ক্ষেতমজুর ইউনিয়নের নেতাকর্মীদের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top