News Flash

  • Home
  • দিনের খবর
  • চিনের মার্শাল আর্টস স্কুলে আগুনে মৃত ১৮, জখম ও দগ্ধ ১৬ জন
Image

চিনের মার্শাল আর্টস স্কুলে আগুনে মৃত ১৮, জখম ও দগ্ধ ১৬ জন

বেজিং, ২৫ জুন (হি.স.): সেন্ট্রাল চিনের একটি মার্শাল আর্টস স্কুলে ভয়াবহ আগুনে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের, আগুনে দগ্ধ ও জখম হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার চিনের হেনান প্রদেশের জহেচেং কাউন্টির একটি মার্শাল আর্টস স্কুলে আগুন লাগে। মৃতদের মধ্যে অধিকাংশই বোর্ডিংয়ে থাকা মার্শাল আর্টস স্কুলের ছাত্র, তাঁদের বয়স ৭-১৬ বছরের মধ্যে। আগুন নেভানো সম্ভব হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


শাঙকিউ শহরের প্রশাসনের পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার জহেচেং কাউন্টির একটি মার্শাল আর্টস স্কুলে ভয়াবহ আগুন লাগে। আগুনে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং ১৬ জন জখম হয়েছেন। ১৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক এবং ১২ জন সামান্য জখম হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মার্শাল আর্টস স্কুলের দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top