News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • সিমনায় নেশার রমরমা বাণিজ্য সরঞ্জাম সমেত যুবককে আটক করল জনগণ
Image

সিমনায় নেশার রমরমা বাণিজ্য সরঞ্জাম সমেত যুবককে আটক করল জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ সিমনার মেঘলীবন্দ চা বাগান এলাকার বিনপাড়া থেকে নেশাসক্ত এক যুবককে আটক করা হয়েছে৷ স্থানীয় জনগণ নেশাসক্ত ওই যুবককে আটক করে সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ জানা যায় চা বাগান এলাকায় এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করছে বলে স্থানীয় মানুষের কাছে খবর আসে৷ সেই খবরের ভিত্তিতে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাঁকে আটক করেন৷


সে সিরিঞ্জ দিয়ে ড্রাগস নিচ্ছিল৷ ড্রাগস এবং সিরিঞ্জ সহ তাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা৷ তাকে আটক করে সুন্দর টিলা আউটপোস্ট এর পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে ড্রাগস এবং সিরিঞ্জ সহ যুবককে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়৷ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ৷


স্থানীয় সূত্রে জানা যায় চাপা খান এলাকায় গত বেশ কিছুদিন ধরেই নেশাখোররা আড্ডা দিচ্ছে৷ এখানে প্রায় সময়ই ড্রাগ সহ অন্যান্য নেশা বিক্রি করা হচ্ছে৷ ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে৷ সে কারণেই এলাকাবাসী রবিবার ওই যুবককে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ এলাকায় নেশাখোরদের আগুন নিষিদ্ধ করা হয়েছে৷ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এলাকার যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত রাখার লক্ষ্যে এলাকাবাসী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছেন৷ বহিরাগতরা যাতে এই এলাকায় এসে নেশা বাণিজ্য এবং নেশা গ্রহণ করতে না পারে সেজন্য এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে৷ এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top