News Flash

  • Home
  • বিনোদন
  • রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে ভরতি হলে মিলবে বৃত্তি, ঘোষণা রাজ্য সরকারের
Image

রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে ভরতি হলে মিলবে বৃত্তি, ঘোষণা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ দেশ-মাতৃকার জন্য জীবন উৎসর্গের ভাবনাকে স্যালুট জানিয়ে ত্রিপুরার কৃতী সন্তানদের বার্ষিক বৃত্তি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে ভরতি হলেই ত্রিপুরা সরকারের তরফে সংশ্লিষ্ট কৃতী সন্তানকে বার্ষিক ৬০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷


মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের এই সঙ্কটকালীন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের ক্ষেত্রে প্রভাব পড়েছে৷ কিন্তু সেই বাধাবিঘ্ন কাটিয়ে অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় মনোনিবেশ করছেন এবং তাঁরা জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে ত্রিপুরার নামকে উজ্বল করে তুলছেন৷


তাঁর বক্তব্য, দেরাদুনে অবস্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে ২০১২ সালে সুযোগ পেয়েছিলেন উদয়পুরের সন্তান সৌরদীপ দত্ত৷ তিনি কয়েকদিন আগে সেনা অফিসারের দায়িত্বভার গ্রহণ করেছেন৷ মুখ্যমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, সম্প্রতি উদয়পুরের আরও এক কৃতী সন্তান দেবজিৎ ঢালিও দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে (আরআইএমসি) সুযোগ পেয়েছেন৷ তাঁর কথায়, আরআইএমসি-র সহযোগিতায় প্রতি বছর দু-বার এসসিইআরটি ত্রিপুরা এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে৷ সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে যাঁরা অষ্টম শ্রেণিতে জাতীয় এই গর্বের শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে তাঁদের বার্ষিক ৬০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে৷


তাঁর মতে, এই সকল কৃতী সন্তানদের সাফল্য রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, রাজ্যের ছাত্রছাত্রীরা আরও বেশি করে জাতীয় স্তরে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে নিজেদের মেধাকে প্রতিষ্ঠিত করে ত্রিপুরার সম্মানকেও আরও অলঙ্কৃত করবে৷

Releated Posts

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026

বিক্রম-১-এর ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত এস এস রাজামৌলি, মহেশ বাবু ও চিরঞ্জীবী

মুম্বই/হায়দরাবাদ, ১৯ জুলাই (আইএএনএস): ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত কক্ষপথগামী উৎক্ষেপণযান বিক্রম-১-এর সফল উৎক্ষেপণে স্কাইরুট অ্যারোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন পরিচালক…

ByByNews Desk Jul 19, 2026
Scroll to Top