নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম মাঝেমধ্যেই একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে জ্বালানি তেল। শুক্রবার আবারও বেড়েছে দুই জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল। খোঁচা দিয়ে রাহুল টুইটারে লিখেছেন, “যদি কোনও দিন পেট্রোল ও ডিজেলের দাম না বাড়ে, সেটাই অনেক বড় খবর!”
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে শুক্রবার সকালে টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, “মোদী সরকারের বিকাশের এমনই হাল যে, যদি কোনও দিন পেট্রোল ও ডিজেলের দাম না বাড়ে, সেটাই অনেক বড় খবর!” প্রসঙ্গত, মাস দু’য়েক ধরে মাঝেমধ্যেই বাড়ছে দুই জ্বালানি তেলের দাম। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামে। ফলে পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। লাগাতার দাম বাড়লেও, বিগত দু’মাসের মধ্যে একদিনও পেট্রোল ও ডিজেলের দাম কমেনি।

কেন্দ্রকে ফের খোঁচা রাহুলের, এবার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ
Releated Posts
১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা
শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…
দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক
আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…
সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা
নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…
বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)
আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…


















