শিলিগুড়ি, ১৮ জুন (হি.স.): শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ‘নিখোঁজ’ হয়ে গেলেন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজন মহিলা রোগী। ইএনটি বিভাগ থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন ওই মহিলা রোগী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই মহিলা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। কিছু দিন আগে তাঁকে ভর্তি করানো হয়েছিল শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে শুরু হয়েছিল তাঁর চিকিৎসা।
ওই মহিলার রক্তপরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। তার পর থেকেই হাসপাতালে আর তাঁর হদিশ মেলেনি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই মহিলা মিউকরমাইকোসিসে আক্রান্ত। প্রথম থেকেই তিনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। বৃহস্পতিবার সন্ধ্যার পর কোনও ভাবে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। ওই মহিলার খোঁজ চলছে।

হাসপাতাল থেকে নিখোঁজ ব্ল্যাক ফাঙ্গাস রোগী, চাঞ্চল্য শিলিগুড়িতে
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















