News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • সাংগঠনিক খোঁজ নিতে এলেন বিএল সন্তোষ, বৈঠক করলেন পদাধিকারীদের সাথে
Image

সাংগঠনিক খোঁজ নিতে এলেন বিএল সন্তোষ, বৈঠক করলেন পদাধিকারীদের সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ ত্রিপুরায় সাংগঠনিক কাজে দুদিনের সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ৷ রাজ্যে এসেই তিনি দলীয় পদাধিকারীদের সাথে সাংগঠনিক বিষয়ে দফাওয়ারি বৈঠক করেছেন৷ রাত পর্যন্ত বিধায়কদের নিয়েও তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন৷
বৈঠক শেষে অজয় জামুয়াল বলেন, ত্রিপুরায় সাংগঠনিক এবং করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আজ চর্চা হয়েছে৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ সকলের সাথে সংগঠন নিয়ে মতবিনিময় করেছেন৷ তাঁর দাবি, সামগ্রিক বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে৷


এদিকে, আজ রাতে তিনি মুখ্যমন্ত্রীর সাথেও তাঁর বাসভবনে নৈশ ভোজে আলোচনা করেন৷ শরিক দল আইপিএফটি-র সাথেও পৃথকভাবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কথা বলেন৷
বুধবারের সকালের বিমানে বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন৷ সেখানে তাদেরকে দলের পক্ষ থেকে উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷দুদিনের রাজ্য সফরে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন দলের সর্বভারতীয় সম্পাদক তথা ত্রিপুরার প্রভারি বিনোদ সোনাকর, উত্তর-পূর্বাঞ্চলের সাধারন সম্পাদক অজয় জামুয়াল৷ বুধবার সকালে ১০টা৫০ মিনিটের বিমানে আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব৷রাজ্যে পৌছেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য কার্যালয়ে চলে আসেন৷


দলীয় শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন৷ দলীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ,রাজ্যের চারজন মন্ত্রী রতন লাল নাথ, প্রণজিত সিংহ রায় ,মনোজ কান্তি দেব এবং সান্তনা চাকমা সঙ্গে দলীয় কেন্দ্রীয় নেতারা বৈঠক করবেন৷ তারপর অন্যান্য বিধায়কদের সঙ্গেও কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করবেন৷ দিল্লির নির্দেশে বিক্ষুব্ধ বিধায়কদেরকেও যথারীতি বৈঠকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে৷কোন বিধায়ককে কোন সময় মিটিংয়ে উপস্থিত থাকতে হবে তার সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে৷বিধায়কদের সঙ্গে গ্রুপ মিটিং শেষে সমস্ত বিধায়কদের একসঙ্গে করে পুনরায় বৈঠক হয় বলে জানা গেছে৷ বিজেপির জোট সঙ্গী আইপিএফটির দুই মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া সহ তাদের অন্যান্য নেতৃত্বদের সঙ্গেও কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করেছেন৷


দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি রাজ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷ রাজ্য অতিথিশালায় সর্বশেষ বৈঠক হবে৷বিজেপি প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার বিকেলেই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন৷ দিল্লি ফিরে গিয়ে তারা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top