News Flash

জামাই ষষ্টির বাজার মন্দা, হতাশ ব্যবসায়ীকুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ করোনার প্রকোপে উৎসবের আনন্দে ভাঁটা পড়েছে৷ ফলে, জামাই ষষ্টিতেও বাজারে মন্দার প্রভাব লক্ষ্য করা গেছে৷ বিকিকিনি তেমন নেই, এতে ব্যবসায়ীদের চোখে-মুখে হতাশার ছাপ৷


আজ আগরতলার মহারাজগঞ্জ বাজারে তেমন ভিড় পরিলক্ষিত হয়নি৷ ব্যবসায়ীরাও মানছেন, করোনার প্রকোপে ক্রেতারা এখন খুব একটা বাজারমুখি হচ্ছেন না৷ তবুও বিক্রির আশায় পসরা সাজিয়ে বসেছেন তাঁরা৷ জনৈক ব্যবসায়ীর দাবি, গত বছর জামাই ষষ্টির সামগ্রী ভালোই বিক্রি হয়েছে৷ কিন্তু এ-বছর তার ছিটেফেঁটাও লক্ষ্য করা যাচ্ছে না৷ ফলে, খুব সামান্য মুনাফায় জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে তাঁদের৷


অবশ্য, এ-বছর আষাঢ়ে ষষ্টির তিথি পড়েছে৷ ফলে, অনেকের বাড়িতে এবার ষষ্টির আয়োজন হচ্ছে না৷ কারণ, আষাঢ় মাসকে অনেক বাঙালি পরিবার মল মাস বলে গণ্য করেন৷ তবে, আগামীকাল মাছ এবং মাংসের বাজারে উপচে পড়া ভিড় হতে পারে বলে ব্যবসায়ীরা অনুমান করছেন৷ বিশেষ করে ইলিশের চাহিদা আগামীকাল দারুণ হবে বলে মনে করছেন মৎস্য ব্যবসায়ীরা৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top