রিও ডি জেনেইরো, ১১ জুন (হি.স.): ফুটবলারদের খুশি করে দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট। মহামারী পরিস্থিতিতে ব্রাজিলেই হবে কোপা আমেরিকা। সুপ্রিম কোর্টের গ্রীন সিগন্যালের পর আর কোনও অনিশ্চয়তা থাকল না। ফলে রবিবার থেকেই ব্রাজিলে শুরু হচ্ছে কোপা আমেরিকা প্রতিযোগিতা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কোপা আমেরিকা আয়োজন করতে পারবে ব্রাজিল। তবে, কোভিড সতর্কতা মেনে চলতে হবে।
ব্রাজিলে করোনাভাইরাসের প্রকোপ এখনও কমেনি। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এখনও উদ্বেগ বাড়াচ্ছে! এমতাবস্থায় ব্রাজিলে কোপা আমেরিকা প্রতিযোগিতা হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কোপা আয়োজনের বিরুদ্ধে ব্রাজিলের বিভিন্ন আদালতে মামলা হয়েছে। সেই নিয়ে বৃহস্পতিবার ভার্চুয়ালি শুনানি হয় ব্রাজিলের সুপ্রিম কোর্টে। সকলের নজর ছিল ব্রাজিলের সুপ্রিম কোর্টের দিকেই। গ্রীন সিগন্যাল দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কোপা আমেরিকার আয়োজন করতে পারবে ব্রাজিল। যদিও, অধিকাংশ বিচারক জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে।

ব্রাজিলেই হচ্ছে কোপা আমেরিকা, সুপ্রিম সম্মতিতে খুশি ফুটবলাররা
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















