News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন পরিস্থিতিতে রাতভর নাকা চেকিং কলকাতা পুলিশের
Image

লকডাউন পরিস্থিতিতে রাতভর নাকা চেকিং কলকাতা পুলিশের

কলকাতা,৯ জুন ( হি স): করোনা হানায় লকডাউন চলছে রাজ্যজুড়ে। আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন। যার জেরে বর্তমানে বন্ধ  লোকাল ট্রেন, বাস, মেট্রো পরিষেবা। অন্যদিকে লকডাউন সফলতায় অত্যন্ত কড়া কলকাতা পুলিশ। লকডাউন সফল করতে রাত ভোর শহরজুড়ে কড়া নাকা চেকিং কলকাতা পুলিশের। 

দেশ থেকে রাজ্যজুড়ে করোনা হানায় নাজেহাল শহরবাসী। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সংক্রমণমুক্ত রাখতে লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, বাস, মেট্রো পরিষেবা। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বেসরকারি অফিস। লকডাউন সফলতায় প্রতিনিয় নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ। রাত থেকে দিন সবসময় কলকাতা পুলিশের তরফে চালানো হচ্ছে নাকা চেকিং। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবারও নাকা চেকিং চালানো হচ্ছে কলকাতা পুলিশের । গিরিশ পার্ক থানা এলাকায় নাকা চেকিং চালানো হয় পুলিশের তরফে। কোনও গাড়ি রাস্তায় বেরোলেই কি কারনে সেই গাড়ি বেরিয়েছে জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি উপযুক্ত নথি না দেখালে ছাড়া হচ্ছে না গাড়ি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top