News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৬২, অনেকের অবস্থা সঙ্কটজনক
Image

পাকিস্তানে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৬২, অনেকের অবস্থা সঙ্কটজনক

ইসলামাবাদ, ৮ জুন (হি.স.): প্রাণ হারালেন আরও ১২ জন, পাকিস্তানের সিন্ধু প্রদেশে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেন ও মিল্লাত এক্সপ্রেসের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হল ৬২। দু’টি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক যাত্রী, সরকারি সূত্রে আহতের সংখ্যা ১৫০। সোমবার ভোরে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধারকির কাছে রাইতি ও ডাহারকি রেল স্টেশনের মাঝে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেন ও মিল্লাত এক্সপ্রেসের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যায় মিল্লাত এক্সপ্রেসের আটটি বগি এবং স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন-সহ তিনটি বগি বেলাইন হয়ে যায়।
সোমবার সারাদিন উদ্ধারকাজ চালানোর পর মঙ্গলবারও জারি রয়েছে উদ্ধারকাজ। সোমবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছিল ৫০ জনের, মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা বেড়ে হল ৬২। ৩০ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত এখনও রেললাইন পরিষ্কার করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন দুর্ঘটনায় আহত ১৫০ জনের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top