News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীর বাসভবনে উদ্ধব-অজিত, মারাঠা সংরক্ষণ-সহ নানা বিষয়ে বৈঠক
Image

মোদীর বাসভবনে উদ্ধব-অজিত, মারাঠা সংরক্ষণ-সহ নানা বিষয়ে বৈঠক

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): মারাঠা, ওবিসি সংরক্ষণ ও ঘূর্ণিঝড় ত্রাণ-সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মঙ্গলবার দুপুর বারোটার আগেই প্রধানমন্ত্রীর বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে পৌঁছে যান উদ্ধব ঠাকরে। উদ্ধবের নেতৃত্বে মহারাষ্ট্র সরকারের প্রতিনিধি দলে ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার ও মন্ত্রী অশোক চভন। মারাঠা, ওবিসি সংরক্ষণ ও ঘূর্ণিঝড় ত্রাণ-সহ ৮-১০টি বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন উদ্ধব ও অজিত।


দিল্লি রওনা হওয়ার প্রাক্কালে মঙ্গলবার সকালে মুম্বইয়ে, উদ্ধবের বাসভবন বর্ষা বাংলোতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান শরদ পওয়ার। পওয়ারের সঙ্গে বৈঠকের পর দিল্লির উদ্দেশে রওনা দেন উদ্ধব, সঙ্গে ছিলেন অজিত পওয়ার ও অশোক চভন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর, উদ্ধব ও অজিত সোজা চলে যান প্রধানমন্ত্রীর বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে। কিছুক্ষণ পরই শুরু হয় বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন, “মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। মারাঠা সংরক্ষণ-সহ ৮-১০ ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টিকাকরণ প্রক্রিয়ায় গতি আসবে।” 

Releated Posts

ভিসার মেয়াদ শেষের পরও ভারতে থাকার অভিযোগ, কর্নাটকে পাকিস্তানি মহিলা ও ছেলেকে গ্রেফতার

চিক্কাবল্লাপুর (কর্নাটক), ১১ জুলাই (আইএএনএস): ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবৈধভাবে বসবাস এবং ভারতীয় পরিচয়পত্র সংগ্রহের অভিযোগে…

ByByNews Desk Jul 11, 2026

মহারাষ্ট্র থেকে সরবরাহ কমতেই চেন্নাইয়ে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, আরও বৃদ্ধির আশঙ্কা ব্যবসায়ীদের

চেন্নাই, ১১ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্র থেকে বড় পেঁয়াজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চেন্নাইয়ে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম।…

ByByNews Desk Jul 11, 2026

রাম মন্দিরের অনুদান বিতর্কে দেশজুড়ে কংগ্রেসের আন্দোলন জোরদার, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত ও ট্রাস্ট পুনর্গঠনের দাবি

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত আর্থিক অনিয়মের অভিযোগকে…

ByBySandeep Biswas Jul 10, 2026

এসসি-এসটি আইনের মামলায় বিজেপি বিধায়ক প্রীতম লোধীর ছেলে ‘পলাতক’ ঘোষিত, স্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি

গোয়ালিয়র, ১০ জুলাই (আইএএনএস) : তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দায়ের হওয়া একটি মামলায়…

ByBySandeep Biswas Jul 10, 2026
Scroll to Top