News Flash

  • Home
  • দিনের খবর
  • লকডাউন সমাপ্ত বিহারে, কোভিড বিধিনিষেধে ছাড় দিলেন নীতিশ কুমার
Image

লকডাউন সমাপ্ত বিহারে, কোভিড বিধিনিষেধে ছাড় দিলেন নীতিশ কুমার

পাটনা, ৮ জুন (হি.স.): লকডাউনের সুফলে কোভিডের আগ্রাসন কমছে বিহারে। তাই লকডাউনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  তবে, প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী দিন সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে রাত্রিকালীন কারফিউ। কিছু কিছু বিধিনিষেধে ছাড় দেওয়া হচ্ছে, শুধুমাত্র এক সপ্তাহের জন্য। যেমন আগামী এক সপ্তাহ বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান, ৫০ শতাংশ কর্মী নিয়ে বিকেল চারটে পর্যন্ত খোলা রাখা যাবে সরকারি ও বেসরকারি অফিস। এছাড়াও প্রাইভেট যানবাহনেও অনুমতি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দু’টি টুইট করেছেন। প্রথম টুইটে তিনি লিখেছেন, “লকডাউনের জন্য করোনা-সংক্ৰমণ কমেছে। তাই লকডাউন শেষ করার পাশাপাশি সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী দিন সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে রাত্রিকালীন কারফিউ। ৫০ শতাংশ কর্মী নিয়ে বিকেল চারটে পর্যন্ত খোলা রাখা যাবে সরকারি ও বেসরকারি অফিস। বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান।” অপর টুইটে নীতীশ লিখেছেন, “অনলাইনে পড়াশোনা করা যাবে। প্রাইভেট যানবাহনে অনুমতি দেওয়া হচ্ছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত এমনই চলবে। ভিড় এড়ানো এখনও প্রয়োজন।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top