News Flash

  • Home
  • দিনের খবর
  • গঙ্গারামপুরে চলন্ত গাড়িতে আগুন, চাঞ্চল্য এলাকায়
Image

গঙ্গারামপুরে চলন্ত গাড়িতে আগুন, চাঞ্চল্য এলাকায়

গঙ্গারামপুর, ৪ জুন (হি. স.) :  দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর শহরের জাতীয় সড়কের চৌপথি সংলগ্ন এলাকায় চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। অল্পের জন্য প্রানে বাঁচলেন গাড়ির চালক সহ গাড়ি মালিকের পরিবার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে।  
সূত্রের খবর অনুযায়ী, বংশীহারী থানার দৌলতপুর এলাকার বাসিন্দা বিমল সরকার। পেশায় তিনি হোটেল ব্যবসায়ী। গত তিনদিন আগে বিমল বাবু পুরোনা একটি চার চাকা ছোট গাড়ি কেনেন। এদিন স্ত্রী, ছেলে ও নাতিকে নিয়ে বোল্লা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনি। গঙ্গারামপুর চৌপথি এলাকায় আসতেই গাড়িটির সামনে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কোনও রকমে গাড়ির চালক ও গাড়ির মালিক বিমল বাবু তার পরিবার নিয়ে গাড়ি থেকে তড়িঘড়ি নেমে প্রানে বাঁচেন। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে  এলাকায়। বিষয়টি নজরে আসতেই পথচলতি  মানুষের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। স্থানীয় দোকানদাররা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় গোটা গাড়টি পুড়তে শুরু করলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top