News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুচরো দোকান খোলা রাখার সময় বাড়ল, ১৫ জুন থেকে খুলতে পারে শপিং মল
Image

খুচরো দোকান খোলা রাখার সময় বাড়ল, ১৫ জুন থেকে খুলতে পারে শপিং মল

কলকাতা, ৩ জুন (হি. স.) : খুচরো দোকান খোলা রাখার সময় বাড়ল এক ঘন্টা।  এই সঙ্গে ১৫ই থেকে খুলতে পারে শপিং মল। নবান্ন সভাঘরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বণিকসভার বৈঠকে একথা জানান।

কার্যত লকডাউনে ১২ টা ৩টে পর্যন্ত খুচরো বিক্রির দোকান খোলার ব্যবস্থা ছিল। সেই সময়সীমা বাড়িয়ে ১২টা থেকে ৪টে পর্যন্ত করার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই সঙ্গে তথ্য-প্রযুক্তি বিভাগ দু’টো শিফটে কাজ করতে পারে বলেও জানানো হয়েছে। মমতা বলেন, সকাল থেকে অফিসে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি।  ‘‘সকাল ৮টা থেকে ১২টা এবং ১২টা থেকে ৫টা এই দুই শিফটে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারে।’’ এর আগে তথ্য-প্রযুক্তির কাজের সময় বেঁধে দেওয়া হয়েছিল ১২টা থেকে ৫টা পর্যন্ত।  

কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্য সরকারের একার পক্ষে গোটা রাজ্যে টিকাকরণ সম্ভব নয়। সেই কারণে সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি জানান, ইতিমধ্যেই ১.৪ কোটি রাজ্যবাসীকে টিকা দেওয়া হয়েছে। নিয়মিত ৬০ থেক ৭০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

রেশন দোকানের কর্মীদের মতো চালকল এবং আটাকলের কর্মীদেরও বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করা হবে, জানিয়ে দেন মমতা। এই সঙ্গে শ্রমিকদের পাশাপাশি পরিচারিকাদেরও টিকাকরণের কথা ভাবা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি হুগলিতে চটশিল্প কর্মীদের টিকাকরণে জোর দিতে বলেন। চাঁপদানি, বাঁশবেড়িয়া-সহ চটকলগুলিকে শ্রমিকদের টিকা দিতে বলেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ২৫ শতাংশ কর্মী নিয়ে ১৫ জুন থেকে শপিং মল খোলার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে রাজ্য। পোশাক আশাক এবং খুচরো বিক্রয়ের দোকান সন্ধ্যায় খোলার অনুরোধ করেছিল বণিক সংগঠনের সদস্যরা। মমতা জানান, “সব দোকান সন্ধ্যায় খোলা রাখা যাবে না। সংক্রমণের কথাও মাথায় রাখতে হবে।“ রাজ্যে করোনা রুখতে বিঁধি নিষেধ লাগু করে সুফল মিলেছে। ধীরে ধীরে রাজ্যে কমছে করোনার দৈনিক সংক্রমণ। তাই মুখ্যমন্ত্রী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top