News Flash

  • Home
  • খেলা
  • দ্বাদশের পরীক্ষা বাতিল মধ্যপ্রদেশে, গুজরাটেরও একই সিদ্ধান্ত
Image

দ্বাদশের পরীক্ষা বাতিল মধ্যপ্রদেশে, গুজরাটেরও একই সিদ্ধান্ত

ভোপাল ও আহমেদাবাদ, ২ জুন (হি.স.): দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ বোর্ড। একই সিদ্ধান্ত নিযেছে গুজরাটও। গুজরাটেও বাতিল করা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মধ্যপ্রদেশে দ্বাদশ শ্ৰেণীর পরীক্ষা এবার হবে না। বাচ্চাদের জীবন আমাদের কাছে অমূল্য। আমরা পরে কেরিয়ারের চিন্তা করব। কোভিডের বোঝার মধ্যেই পরীক্ষার্থীদের মানসিক বোঝা আমরা বাড়াতে চাইছি না।”

শিবরাজ আরও জানিয়েছেন, আমরা মন্ত্রীদের একটি টিম গঠন করেছি, যাঁরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার পর অভ্যন্তরীণ মূল্যায়ন অথবা অন্যান্য ক্ষেত্র বিবেচনা করে রেজাল্টের উপায় ঠিক করবেন। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হবে।

মধ্যপ্রদেশের পাশাপাশি গুজরাটেও বাতিল করা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বুধবার গুজরাটের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিনহ চুদাসামা জানিয়েছেন, দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করেছে গুজরাট সেকেন্ডারি এন্ড হাইয়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top