News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশেষ শ্রেণিভুক্ত রাজ্য হিসেবে কেন্দ্রের কাছে বিনামূল্যে করোনা-টিকা চেয়েছে মিজোরাম, মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে
Image

বিশেষ শ্রেণিভুক্ত রাজ্য হিসেবে কেন্দ্রের কাছে বিনামূল্যে করোনা-টিকা চেয়েছে মিজোরাম, মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে

আইজল, ২ জুন (হি.স.) : বিশেষ শ্রেণিভুক্ত রাজ্য হিসেবে মিজোরামকে বিনামূল্যে করোনার টিকা সরবরাহ করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। মূলত, রাজ্যের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি কেন্দ্রের দরবারে এই আবেদন জানিয়েছেন। তাতে রাজ্যের আর্থিক দিক দিয়ে কিছুটা উপকৃত হবে দাবি করেছেন মু্খ্যমন্ত্রী।

জোরামথাঙ্গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রেরিত এক পত্রে লিখেছেন, দেশের বিভিন্ন রাজ্যে যখন করোনার প্রকোপ নিম্নমুখী তখন উত্তর-পূর্বাঞ্চলে তার প্রভাব ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তিনি বলেন, অতিমারির কবলে পড়ে দেশের আয়ের উৎসে আঘাত এসেছে ঠিকই। কিন্তু দেশের ছোট ছোট রাজ্য যেমন মিজোরাম, যেখানে আয়ের উৎস খুবই সীমিত, সেখানে তার প্রভাব আরও মারাত্মকভাবে দেখা দিয়েছে। সাথে তিনি যোগ করেন, ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাকরণে রাজ্য সরকারকে টিকা ক্রয়ে খরচ বহন করতে হচ্ছে, তাতে রাজ্যের ঘাড়ে বিরাট বোঝা চাপছে।

তাই তিনি প্রধানমন্ত্রীকে চিঠিতে টিকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে মিজোরামকে বিশেষ শ্রেণিভুক্ত রাজ্য হিসেবে টিকার সমস্ত খরচ কেন্দ্রীয় সরকার বহন করুক, সেই আবেদন জানিয়েছেন, জানান মুখ্যমন্ত্রী। সাথে তিনি উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঐক্যবদ্ধভাবে একই দাবি কেন্দ্রের কাছে রাখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। অবশ্য কেন্দ্র এখনও মিজোরামের আবেদনে সায় দেয়নি।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top