News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম যদি সামাজিক কর্মসূচি করতে না পারে তাহলে পুলিশের সাহায্য নিতে পারে : বিজেপি
Image

সিপিএম যদি সামাজিক কর্মসূচি করতে না পারে তাহলে পুলিশের সাহায্য নিতে পারে : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ দেশে চলছে করোনা পরিস্থিতি৷ তাই নরেন্দ্র মোদি সরকারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কার্যকর্তারা কোন ধরনের কর্মসূচি গ্রহণ করেনি৷ এই মুহূর্তে কার্যকর্তারা মানুষের স্বার্থে বিশেষভাবে দায়িত্ব পালন করে চলেছে৷ একটি কমিটি গঠন করে বিধানসভায় এলাকাগুলিতে কার্যকর্তারা মানুষের কাছে যাচ্ছে৷


মানুষের অভাব অভিযোগ শুনে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে৷ প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করা হয়েছে৷ রবিবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তিনি বলেন সরকার বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে৷


কোন ধরনের ঘাটতি রাখা হচ্ছে না৷ সরকারের সবগুলি সিদ্ধান্তে মানবিক৷ তাই এদিন তিনি নরেন্দ্র মোদি সরকারকে শুভেচ্ছা জানান৷ রাজ্যে বিরোধীরা সামাজিক কর্মসূচি পালন করতে পারছে না সেই অভিযোগের প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসের ঘটনায় বিজেপি অভিজ্ঞ নয়৷ সিপিআইএম সন্ত্রাসের ঘটনায় অভিজ্ঞ৷ তারা যদি বলে তারা সামাজিক কর্মসূচি করতে পারছে না তাহলে তারা পুলিশের সহযোগিতা নিতে পারে৷ প্রয়োজনে শাসক দলের কর্মীরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত বলে এদিন তিনি জানান৷


কারণ বিজেপি রাজনীতি মানে বুঝে সেবা করা৷ সুতরাং বিজেপি কার্যকর্তারা সন্ত্রাসী ঘটনায় লিপ্ত হতে পারে না৷ পূর্বেও বিরোধী দলের পক্ষ থেকে এ ধরনের একাধিকবার অভিযোগ তোলা হয়েছিল৷ পরবর্তী সময় পুলিশ যখন দুষৃকতিরা আটক হয় তখন দেখা গেছে সেই দুষৃকতিরা শাসক দলের কর্মীর নয়৷ সুতরাং এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরোধীদের বিরত থাকার আহ্বান জানান তিনি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top