News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার ভারতের উপকুল কেরালায় ঢুকতে চলেছে বর্ষা, রাজ্যে আসবে ৮ জুন
Image

সোমবার ভারতের উপকুল কেরালায় ঢুকতে চলেছে বর্ষা, রাজ্যে আসবে ৮ জুন

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : অপেক্ষার শেষ হতে চলেছে। আগামীকাল সোমবার ৩১ মে ভারতের উপকুল কেরালায় ঢুকতে চলেছে বর্ষা। চলতি মরসুমে কিছুটা আগেই দেশে ঢুকতে চলেছে বর্ষা। সাধারণত জুনের শুরুতে দেশে বর্ষা ঢোকে, সেখানে মে মাসের একেবারে শেষদিনে ঢুকতে চলেছে বর্ষা। এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে চলেছে বলে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের সূত্রে জানা গিয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে ৭০%-র মত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস।


আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ৮ জুন নাগাদই বর্ষা ঢুকতে পারে। গতবার বর্ষা ঢুকতে বেশ কিছুটা দেরি হয়েছিল। বাংলায় বর্ষা প্রথমে পাহাড়ে আসে। এরপর আস্তে আস্তে তা ঘিরে বাংলাকে। আগামী ১৫ জুনের মধ্যে বর্ষা ঘিরে ফেলতে পারে দক্ষিণবঙ্গসহ সারা বাংলাকে।


এর মধ্যেই দেশে দুটো মাঝারি মাপের সাইক্লোন আসায় দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে। প্রথমে তখত-এর প্রভাবে কেরালা, তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাত হয়। কেরালার তিরুবন্তপুরম, এর্নাকুলাম, কোট্টায়াম, ইদুক্কি, আলপুজ্জাহা অঞ্চলে প্রাক বর্ষার বৃষ্টিপাত হয়েছে। জম্মু-কাশ্নীর-লাদাখ, উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের নানা অঞ্চলেও প্রাক বর্ষার বৃষ্টিপাত হয়েছে। ‘য়াস’-এর প্রভাব পশ্চিমবাঙলার উপকুলবর্তী অঞ্চল, কলকাতা সহ বিভিন্ন জেলা, ওডিশা, ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টিপাত হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top