News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলিয়ামুড়ায় বিস্তর পরিমাণে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার একজন
Image

তেলিয়ামুড়ায় বিস্তর পরিমাণে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার একজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ মে৷৷ মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ণ কি আদতে স্বপ্ণই থাকবে? সাম্প্রতিক সময়ের পারিপার্শিক ঘটনাগুলি অন্তত এমনই দিক নির্দেশ করছে৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমাকে করিডোর করে গাজা পাচার অব্যাহত৷ সাম্প্রতিক অতীতে তেলিয়ামুড়া এবং মুংগিয়াকামী থানাধীন এলাকাতে গাজা উদ্ধারের পর এবার বিপুল পরিমান শুকনো গাজা ধরা পড়ল কল্যানপুর থানাধীন উত্তর কমল নগর এলাকাতে৷


ঘটনার বিবরনে জানা যায়, শনিবার আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি চেকিং পয়েন্টে ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে চলছিল বিশেষ চেকিং৷ এই সময় আগরতলা থেকে দশচাকার লরিকে ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে থামতে নির্দেশ দিলেও চালক মনোজিত দেববর্মা ( বাড়ি দামছড়া এলাকায় বলে জানা গেছে) গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে েেদয়৷ তখন ট্রাফিক ইউনিট এর আধিকারিক বিক্রমজিত শুক্লদাস ঐ গাড়িটির পিছু ধাওয়া করতে থাকে৷ ইতিমধ্যে গাড়িটি জাতীয় সড়ক ছেড়ে খোয়াই কল্যানপুর অভিমুখে চলতে শুরু করে৷ অবশেষে কল্যানপুর থানাধীন উত্তর কমলনগরে খোয়াই তেলিয়ামুড়া জাতীয় সড়কে গাড়িটিকে করতে সক্ষম হয় বিক্রমজিত শুক্ল দাসের নের্তৃত্বাধীন ট্রাফিক ইউনিট৷

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top