News Flash

  • Home
  • দিনের খবর
  • দশম শ্রেণীর পরীক্ষা স্থগিত অন্ধ্রপ্রদেশে, জুলাইয়ে পুনর্বিবেচনা
Image

দশম শ্রেণীর পরীক্ষা স্থগিত অন্ধ্রপ্রদেশে, জুলাইয়ে পুনর্বিবেচনা

অমরাবতী, ২৭ মে (হি.স.): দশম শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। জগনমোহন রেড্ডি সরকার সিদ্ধান্ত নিয়েছে, দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে পুনর্বিবেচনা করা হবে আগামী জুলাই মাসে। জুন মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল দশম শ্রেণীর পরীক্ষা। কিন্তু, করোনা-পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন অভিভাবক।
বৃহস্পতিবার শুনানির সময় অন্ধ্রপ্রদেশ সরকার হাইকোর্টে জানিয়েছে, দশম শ্রেণীর পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। পাশাপাশি হাইকোর্টে জানানো হয়েছে, পরীক্ষা নিয়ে পুনর্বিবেচনা করা হবে আগামী জুলাই মাসে। শুনানির দিন পরবর্তী দিন ঠিক হয়েছে আগামী ১৮ জুন। এদিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকেও জানানো হয়েছে, দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে পুনর্বিবেচনা করা হবে আগামী জুলাই মাসে।

Releated Posts

‘সংবিধান ভিন্নমত প্রকাশের অধিকার দিয়েছে’, সোনম ওয়াংচুককে হাসপাতালে সরানো নিয়ে কেন্দ্রকে আক্রমণ পবন খেরার

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে হাসপাতালে স্থানান্তরের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 18, 2026

রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের আন্দোলনে যোগ দিচ্ছেন না মেহবুবা, এনসিকে চিঠিতে জানালেন কারণ

শ্রীনগর, ১৮ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে আগামী ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে ন্যাশনাল…

ByByNews Desk Jul 18, 2026

সোনম ওয়াংচুকের অনশন ও নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ সুপ্রিয়া সুলের

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): সোনম ওয়াংচুকের চলমান অনশন এবং নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের চালক পেলেন বিশেষ প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): শুক্রবার হরিয়ানার জিন্দ থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top