News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যূনতম সহায়ক মূল্যে আরও ২০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করার সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার
Image

ন্যূনতম সহায়ক মূল্যে আরও ২০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করার সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার

আগরতলা, ২৫ মে (হি.স.) : কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা সরকার ন্যূনতম সহায়ক মূল্যে আরও ২০ হাজার মেট্রিকটন ধান কিনবে। ১৮ টাকা ৬৮ পয়সা প্রতি কেজি দরে ওই ধান ক্রয়ের ফলে কৃষকদের ঘরে ঢুকবে ৩৭ কোটি ৩৬ লক্ষ টাকা। তাতে ত্রিপুরা সরকারের ব্যয় হবে ৫ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তাঁর দাবি, ত্রিপুরা সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তনের পূর্বে কোনও সরকার কৃষকদের স্বার্থে সাহসী সিদ্ধান্ত নেয়নি। কৃষকের আয় বৃদ্ধির বিষয়ে কেউ ভাবেনি। কিন্তু বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসার পর থেকে কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। তাতে কৃষকরা দারুণ উপকৃত হচ্ছেন। তাঁর দাবি, ত্রিপুরা সরকার গত তিন বছরে ৬০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করেছে। এতে কৃষকদের হাতে পৌঁছেছে ১০৭ কোটি ৬৬ লক্ষ টাকা।

এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০১৮-১৯ অর্থ বছরে প্রথমে ১০,৪০৫ মেট্রিকটন, পরে ১৬,৮৬৬ মেট্রিকটন ক্রয় করা হয়েছে। তেমনি, ২০১৯-২০ অর্থ বছরে প্রথমে ১২,৮৯১ মেট্রিক টন, পরে ১৮,৫৫৩ মেট্রিকটন এবং ২০২০-২১ অর্থ বছরে ১১,২৬৪ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। তাঁর দাবি, ওই ধান ক্রয়ে কৃষকদের হাতে গেছে ১০৭ কোটি ৬৬ লক্ষ টাকা। তাতে রাজ্যের কোষাগার থেকে ব্যয় হয়েছে ১৬ কোটি ২৮ লক্ষ টাকা।

এদিন তিনি জানান, প্রথমে ১৭.৫০ টাকা প্রতি কেজি, ২০১৯-২০ অর্থ বছরে ১৮.১৫ টাকা প্রতি কেজি এবং ২০২০-২১ অর্থ বছরে ১৮.৬৮ টাকা প্রতি কেজি দরে ধান ক্রয় করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ন্যূনতম সহায়ক মূল্য ক্রমশ বেড়েছে। সে মোতাবেক আরও ২০ হাজার মেট্রিকটন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। তিনি বলেন, আজ মন্ত্রিসভা ওই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। তাতে, কৃষকদের ঘরে পৌঁছবে ৩৭ কোটি ৩৬ লক্ষ টাকা এবং রাজ্যের কোষাগার থেকে ব্যয় হবে ৫ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top