News Flash

  • Home
  • Uncategorized
  • আরও এক সপ্তাহের লকডাউনের মেয়াদ বাড়ল রাজধানী দিল্লিতে
Image

আরও এক সপ্তাহের লকডাউনের মেয়াদ বাড়ল রাজধানী দিল্লিতে

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : আক্রান্তের সংখ্যা কমলেও এখনও কমছে না উদ্বেগ। সেই সঙ্গে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা। এমতাবস্থায় দিল্লিতে আরও এক সপ্তাহের লকডাউনের মেয়াদ বাড়ল। রবিবার নতুনভাবো ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ সপ্তাহ পর্যন্ত আপাতত এই মেয়াদ বাড়ানোর পর আগামী ৩১ মে থেকে প্রথম পর্বের আনলক পর্বও শুরু হচ্ছে দিল্লিতে। কিন্তু তার আগে যাতে আম-আদমির খামখেয়ালিপনার জন্য নতুন করে পস্তাতে না হয় তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে দিল্লিতে সংক্রমণের হার নেমেছে ২.৫ শতাংশে, যা গত ১ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে ১৬০০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। যা মার্চের এক তারিখের পর থেকে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে ১৮২ জনের। এই মুহূর্তে দিল্লিতে সব মিলিয়ে মৃত ২৩ হাজার ১৩।


আর এই পরিসংখ্যান দেখেই অনেকেই বলছেন তবে হয়তো শেষ পর্যন্ত দ্বিতীয় পর্বের করোনা ধাক্কা অনেকটাই সামলে নিল দিল্লি। যদিও তারপরেও করোনা বিধিতে একবিন্দুও খামিত দিতে রাজি নন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমস্ত কোভিড বিধি সঠিক ভাবে পালন করা হলেই আনলক পর্ব শুরু করা হবে বলে জানান তিনি। অন্যথায় ফের কড়া ব্যবস্থা নেবে সরকার। এদিকে বর্তমানে দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৩০৮। এমনকী মাসখানেক আগেও রাজধানীতে সংক্রমণের হার ছিল প্রায় ২৫ শতাংশ।

যা বর্তমানে ৪ শতাংশের নীচে নেমে গিয়েছে। দিল্লির সাম্প্রতিক কোভিড চিত্র বলছে, আগের থেকে অনেকটাই ভালো আছে রাজধানী। করোনার দ্বিতীয় ঢেউতে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল দিল্লির। বেড়েই চলছিল কোভিডে আক্রান্তের সংখ্যা। কিন্তু বর্তমানে সক্রিয় রোগীর পাশাপাশি পজিটিভিটি রেট কমায় অনেকটাই কমেছে উদ্বেগ। এদিকে এপ্রিল শুরু থেকে করোনার প্রকোপ বাড়তে থাকায় গত ১৯ এপ্রিল লকডাউন জারি হয় দিল্লিতে। পরে তা ১৬ মে আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top