News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়াস-র মোকাবিলায় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

ইয়াস-র মোকাবিলায় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : ঘূর্ণিঝড় ইয়াস-র মোকাবিলায় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখার জন্য রবিবার উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ), টেলিকম, বিদ্যুৎ, অসামরিক বিমান পরিবহণ এবং ভূবিজ্ঞান মন্ত্রকের শীর্ষ স্তরের আধিকারিকরা হাজির ছিলেন। কী ভাবে ইয়াস-এর মোকাবিলা করতে হবে, এই বিপর্যয় মোকাবিলার জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা সবিস্তারে পর্যালোচনা করা হয়।


যত দ্রুত সম্ভব মানুষের কাছে গিয়ে ঝড় সম্পর্কে সতর্কবার্তা দেওয়া, বিপর্যয়ে দ্রুত উদ্ধারকাজ চালানো, সময়মতো মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া, বিদ্যুৎ বিপর্যয় রোখার মতো বেশ কয়েক দফা পদক্ষেপের কথা উঠে এসেছে এই বৈঠকে। ঘূর্ণিঝড়ের সময় কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত, আর কী কী করা উচিত নয় তা সেই বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। যেখানে ঝড়ের প্রকোপ পড়তে পারে সেই সব জায়গায় স্থানীয় ভাষার মাধ্যমে জনগণকে সচেতন করার পরামর্শও দিয়েছেন তিনি।


প্রসঙ্গত, এদিনই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ওড়িশা এবং বাংলাদেশেও। গত ১৭ মে ঘূর্ণিঝড় টাউটে-র তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গুজরাত এবং মহারাষ্ট্র। বঙ্গোপসাগরে সৃষ্ট ইয়াস-এর চোখরাঙানিতে তাই আগেভাগেই বিপর্যয় মোকাবিলার পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী।


বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়। প্রস্তুত রাখা হয়েছে উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী। ক্যাবিনেট সচিব রাজীব গৌবা শনিবারই ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি-র সঙ্গে ইয়াস-এর মোকাবিলায় প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top