News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলাম
Image

অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলাম

ঢাকা, ২৩ মে (হি.স.) : অবশেষে বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করল ঢাকার আদালত। তবে পাঁচ হাজার টাকা ব্যক্তিগত বন্ড এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। মামলা চলাকালীন রোজিনা দেশের বাইরে যেতে পারবেন না। রবিবার ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রোজিনার আবেদনে স্বীকৃতি দেন। তাঁর জামিনে ফের খুশির হাওয়া বাংলাদেশের সাংবাদিক মহলে। প্রসঙ্গত, বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় দৈনিকের সিনিয়র সাংবাদিক পদে রয়েছেন রোজিনা।


নিজের পেশার স্বার্থে সত্য উদঘাটন করতে গিয়ে বিপদে পড়েন সাংবাদিক রোজিনা ইসলাম। তদন্তমূলক সাংবাদিকতার জন্য বাংলাদেশে জনপ্রিয় রোজিনা। অভিযোগ, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য একাংশের রোষানলে পড়েছেন তিনি। গত সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রকের একটি কক্ষে প্রায় ছ ঘণ্টা ধরে আটকে রাখা হয় তাঁকে। অভিযোগ, হেনস্তার শিকার হন সাংবাদিক রোজিনা। রাতে তাঁকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। বাংলাদেশের বিভিন্ন সংগঠনের পাশাপাশি আওয়ামি লিগ, বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা রোজিনার মুক্তির দাবি জানান। মামলার তদন্তভার বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার তাঁর জামিন মামলার শুনানি শেষ হলেও, সেদিন রায়দান স্থগিত রাখেন বিচারক বাকি বিল্লাহ।


রবিবার রোডিনার জামিন মঞ্জুরের পর ঢাকার মুখ্য মহানগর বিচারক আদালতের বিচারক বাকি বিল্লাহ বলেন, ”গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে। কোর্ট ও গণমাধ্যম একে অপরের পরিপূরক হয়ে কাজ করে।” এদিন সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুরের পর রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। একইসঙ্গে সাংবাদিক রোজিনাকে দায়িত্ব পালনে আরও সতর্ক হতে হবে বলেও উল্লেখ করেন তিনি। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মামলায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন বিচারক।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top