News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে সাত বছর পর লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ
Image

অবশেষে সাত বছর পর লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ

মাদ্রিদ, ২৩ মে (হি.স.) : অবশেষে ৭ বছর পর ফের স্প্যানিশ লিগ লা লিগার খেতাব জয় করল অ্যাটলেটিকো মাদ্রিদ।  শনিবার ভায়াদোলিদের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও শেষমেশ ২-১ জিতে লা লিগা চ্যাম্পিয়ন হল দিয়েগো সিমিওনের  দল অ্যাটলেটিকো। অন্য ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-১ জিতল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই জয়ের কোনও মূল্য থাকল না।  চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল দুই মাদ্রিদ। লিগ টেবলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে দু’পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ফলে পরিসংখ্যান ছিল সহজ–রিয়াল ভায়াদোলিদকে হারালেই চ্যাম্পিয়ন হবে অ্যাটলেটিকো। সুয়ারেজরা ঠিক সেটাই করল। লা লিগার দুই হেভিওয়েট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে টপকে চ্যাম্পিয়ন হল তাঁরা।


শনিবার প্রথমার্ধের শুরুর থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল অ্যাটলেটিকো। তবে প্রতিআক্রমণে অ্যাটলেটিকোর রক্ষণকে সমস্যায় ফেলে ভায়াদোলিদ। বিপক্ষকে স্তম্ভিত করে অস্কার প্লানোর গোলে ১-০ এগোয় ভায়াদোলিদ। বিরতির পর অবশ্য আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় অ্যাটলেটিকো। অ্যাঞ্জেল কোরিয়ার গোলে সমতা ফেরায় সিমিওনের দল। শেষমেশ উরুগুয়ের মহাতারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ গোল করে অ্যাটলেটিকোর জন্য জয় নিশ্চিত করেন।


অন্যদিকে, চ্যাম্পিয়ন হতে না পারায় হতাশার সুর জিদানের গলায়। ফের রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, রিয়ালের মতো ক্লাবের কোচিং করাতে হলে বড় ট্রফি জিততে হবে। আর এই মরশুমে আমার দলে, একটাও ট্রফি জেতেনি। তাই আমাকে ক্লাবের কর্তাদের সঙ্গে কথা বলতে হবে।

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top