News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমবার ত্রিপুরাতে জটিল পেনফ্রিয়াসের সফল অপারেশন
Image

প্রথমবার ত্রিপুরাতে জটিল পেনফ্রিয়াসের সফল অপারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ প্রথমবার ত্রিপুরাতে জটিল পেনফ্রিয়াসের অপারেশন সাফল্যপূর্ণ ভাবে করা হল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে৷ ধর্মনগর সাকাইবাড়ির আবাসিক শ্রীমতি প্রীতি রিষি দাস ঈ৪৫ঋ দীর্ঘ দিন ধরে অগ্রাশয়ের নালীতে পাথরের সমস্যায় ভোগছিলেন৷


রাজ্য ও বহিরাজ্যে বিভিন্ন চিকিৎসার পরও তিনি সম্পূর্ণ সুস্থ হননি, প্রীতি রিষি দাসের সুস্থ হয়ে উঠার জন্য প্রোয়জন ছিল বড় ধরণের অস্ত্রোপাচারের৷ এই অপারেশনটি ছিল খুবই জটিল এবং তা একমাত্র সম্ভব ছিল বহিরাজ্যে,কিন্তু আর্থিক সমস্যার কারনে তিনি এই অপারেশন টি করে উঠতে পারেননি৷অবশেষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের দীঘলবাগ এলাকার তক্ষশীলা এন্ডোস্কোপি এবং হসপিটালে ডঃ তপন শর্মার তত্ত্বাবধানে দীর্ঘ ৪ ঘন্টা যাবত এই জটিল অস্ত্রোপাচার চলে৷ ডঃ তপন শর্মার নেতৃত্বে এই জটিল অস্ত্রোপাচার সাফল্যপুর্ণ ভাবে সমাপ্ত হয়৷

অপারেশনের পর শ্রীমতি প্রীতি রিষি দাস কে ১ দিন আই সি ইউ তে রেখে তারপর ৫ দিন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে রেখে সম্পূর্ণ সুস্থ করে তুলা হয় এবং হাঁসপাতাল থেকে ছাড়া হয়৷ এই অপারেশনে ডঃ তপন শর্মার সাহায্য করেন আগরতলার স্বনামধন্য চিকিৎসক ডঃ বিশ্বরাজ সরকার৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top