News Flash

  • Home
  • Uncategorized
  • গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
Image

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ১৯ মে (হি. স.) : গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। মঙ্গলবার রাতে হালকা বৃষ্টি হলেও বুধবার সকাল থেকে ফের ভ্যাপসা গরম। এদিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা শহরে।এদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে টানা দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া থাকে শুষ্ক প্রকৃতির থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ২৪ পরগণায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলায় ঘূর্ণিঝড় আসতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরখা তৈরির সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৫ মের মধ্যে ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top