News Flash

  • Home
  • বিদেশ
  • গুজরাটের দক্ষিণ উপকূলে ভূমিকম্প, তীব্রতা ৩.৮
Image

গুজরাটের দক্ষিণ উপকূলে ভূমিকম্প, তীব্রতা ৩.৮

আহমেদাবাদ, ১৭ মে (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের দক্ষিণ উপকূল। ভূকম্পন অনুভূত হয় গুজরাটের রাজকোট থেকে ১৮২ কিলোমিটার দক্ষিণে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮। সোমবার ভোররাত ৩.৩৭ মিনিট নাগাদ হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার ভোররাত ৩.৩৭ মিনিট নাগাদ ৩.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত গুজরাটের দক্ষিণ উপকূলে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, রাজকোট থেকে ১৮২ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের উৎসস্থল, ২০.৬৮ অক্ষাংশ এবং ৭১.০২ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। রাজকোট-সহ গুজরাটের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়। যদিও, এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top