News Flash

  • Home
  • খেলা
  • কদমতলায় ধর্ষিতা যুবতীর বাড়িতে গেলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন
Image

কদমতলায় ধর্ষিতা যুবতীর বাড়িতে গেলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৪ মে৷৷ পিতৃ-মাতৃ হারা চবিবশ বছরের ধর্ষিতা যুবতীর বাড়িতে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ কথা বললেন ধর্ষিতা সহ তার আত্মীয় পরিজনদের সাথে৷ দাবি তুললেন ধর্ষণকারী মোহন গৌড়ের কঠিনতম শাস্তির৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের মতিঝিল এলাকার মোহন গৌড় পিতা করমেন গৌড় গত ২ মে রাত্রি বেলা একই গ্রামের পিতৃ মাতৃ হারা চবিবশ বছরের এক যুবতীর ঘরে প্রবেশ করে যুবতীকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷ধর্ষিতা যুবতীর বাবা মা নেই৷ঘরে একমাত্র ছোট একটি ভাই রয়েছে৷আর তারই সুযোগকে কাজে লাগিয়ে নরপিচাশ মোহন গৌড় পাশবিক লালসা চরিতার্থ করে৷ তারপর টানা দশ দিন পঞ্চায়েত সালিশি সভা ও হুমকির মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় অভিযুক্ত ধর্ষণকারী মোহন গৌড়৷অবশেষে ১২ মে ধর্ষিতা যুবতী কদমতলা থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত মোহন গৌড়ের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু করে৷ কদমতলা থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ২৬ নম্বরের ভারতীয় দণ্ডবিধির ৪৫৭/৩৭৬/৫০৬ ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্ত ধর্ষণকারী মোহন গৌড়কে গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করে৷ জেলা আদালতের মাননীয় বিচারক ধৃত ধর্ষণকারী মোহন গৌড়কে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷

বর্তমানে ধর্ষণকারী জেল হেফাজতে রয়েছে৷
এদিকে আজ ধর্ষিতা যুবতীর খোঁজ খবর নিতে সরজমিনে যুবতীর বাড়িতে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ ধর্ষিতা যুবতীর বাড়িতে গিয়ে ধর্ষিতা যুবতীসহ তার আত্মীয় পরিজনদের সাথে বিশদে আলোচনা করেন ও ঘটনাবলী লিপিবদ্ধ করেন৷ পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ধর্ষণকারীর মোহন গৌড়ের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তোলেন৷ তাছাড়া মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী আরো জানান, রাজ্য মহিলা কমিশন ধর্ষিতা যুবতীর ন্যায় বিচার পাওয়ার স্বার্থে সর্বদা পাশে থাকবে৷ এখন দেখার বিষয়,পিতৃ মাতৃ হারা অনাথ ধর্ষিতা যুবতী কতটুকু ন্যায় বিচার পায়৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top