News Flash

  • Home
  • বিদেশ
  • ২৪ ঘন্টায় দিল্লিতে পজিটিভিটি রেট কমে ১২ শতাংশ : কেজরিওয়াল
Image

২৪ ঘন্টায় দিল্লিতে পজিটিভিটি রেট কমে ১২ শতাংশ : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): রাজধানী দিল্লির করোনা-পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে, খুশির সঙ্গে মেনে নিলেন স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বীকার করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও। তবে, কেজরিওয়াল বলেছেন, “দিল্লির পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে করোনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এই কঠিন সময়ে আমি সকলের পাশে আছি।” শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, “দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮,৫০০ জন। বিগত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট কমে ১২ শতাংশ হয়েছে।” কেজরিওয়াল বলেছেন, “বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে ১০ হাজারের কম আক্রান্তের সংখ্যা। কঠোর লকডাউন ও দিল্লিবাসীর সুশৃঙ্খল আচরণের জন্য এমনটা সম্ভব হয়েছে। তাই আপনাদের সকলকে অভিনন্দন।”


দিল্লিতে করোনা-প্রকোপ কমছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, “বৃহস্পতিবার দিল্লিতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ছিল ১০,৪৮৯ এবং পজিটিভিটি রেট ছিল ১৪.২৪ শতাংশ। দিল্লিতে সর্বোচ্চ পজিটিভিটি রেট ছিল ৩৬ শতাংশ, এখন পজিটিভিট রেট অর্ধেকের নীচে। গত ২৪ এপ্রিল থেকে আক্রান্তের সংখ্যা কমছে, এমনটাই দেখতে পাচ্ছি আমরা।” সত্যেন্দ্র জৈন আরও জানিয়েছেন, “কোভাক্সিন টিকার স্টক প্রায় শেষ। ১৮-৪৪ বছর বয়সীদের জন্য কোভিশিল্ড টিকা যতটা রয়েছে, তা ২-৩ দিন চলবে। আমরা কোভাক্সিন ও কোবিশিল্ড কেন্দ্রকে মিশিয়ে দিতে চাই না।”

Releated Posts

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এনএসএ অজিত ডোভালের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আবু ধাবি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ…

ByByNews Desk Apr 26, 2026

‘বিপজ্জনক পেশা’: একাধিক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার নজির, চার জন নিহত

নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল (আইএএনএস): “এটি একটি বিপজ্জনক পেশা”—সাম্প্রতিক হামলার প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

ByByNews Desk Apr 26, 2026

হাম সংকটে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা উন্মোচিত: রিপোর্ট

ঢাকা, ২৫ এপ্রিল(আইএএনএস): হাম টিকার সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার গভীর সংকটের চিত্র সামনে এসেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে…

ByByNews Desk Apr 25, 2026

তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতায় চীনের ওপর নির্ভরতা কমাতে পারে ভারত: রিপোর্ট

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(আইএএনএস): তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করলে চীনের ওপর তার নির্ভরতা কমাতে সাহায্য করতে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top