News Flash

  • Home
  • বিনোদন
  • তিরুপতির হাসপাতালে মৃত্যু ১১ জন রোগীর, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেড্ডির
Image

তিরুপতির হাসপাতালে মৃত্যু ১১ জন রোগীর, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেড্ডির

তিরুপতি, ১১ মে (হি.স.): অক্সিজেন সরবরাহে ত্রুটি ও অক্সিজেন না পাওয়ার কারণে অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি সরকারি হাসপাতালে প্রাণ হারালেন ১১ জন রোগী। প্রত্যেকেই কোভিডে আক্রান্ত ছিলেন। তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালের ঘটনা। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন রেড্ডি। রুইয়া হাসপাতালে মৃত রোগীদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেড্ডি।


চিত্তোরের জেলাশাসক হরিনারায়ণ জানিয়েছেন, সোমবার রাতে অক্সিজেন সরবরাহে বিপত্তির কারণে তিরুপতির এসভিআর রুইয়া সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১১ জন রোগীর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের জন্যই অক্সিজেন সরবরাহে ত্রুটি দেখা দিয়েছিল। এই অল্প সময়ের মধ্যেই ঘটে গিয়েছে বিয়োগান্তক ঘটনা। যদিও, মৃত রোগীর পরিজনরা দাবি করেছেন, প্রায় ২৫ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল।


জেলাশাসক হরিনারায়ণ আরও জানিয়েছেন, সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে ভেন্টিলেটর সাপোর্টে থাকা কয়েকজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ৫ মিনিটের ব্যবধানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অক্সিজেন ট্যাঙ্কার আসার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ভয়ের কোনও কারণ নেই, বাকিরা সকলেই সুরক্ষিত আছেন।”

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top