News Flash

  • Home
  • খেলা
  • করোনাভাইরাসমুক্ত হলেন বিএনপি প্রধান খালেদা জিয়া
Image

করোনাভাইরাসমুক্ত হলেন বিএনপি প্রধান খালেদা জিয়া

ঢাকা, ৯ মে ( হি. স) : করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার প্রায় চার সপ্তাহ পর বিএনপি প্রধান খালেদা জিয়া  হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। রবিবার বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের সদস্য ডা. মহম্মদ আল মামুন জানান, খালেদা জিয়ার কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। তিনি বলেন, “ম্যাডামের তৃতীয় দফা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। প্রথম ও দ্বিতীয় দফা টেস্টের রেজাল্ট পজেটিভ ছিল।”গত ১১ এপ্রিল গুলশানে করোনাভাইরাসের আক্রান্ত হন খালেদা জিয়া। সেখানে অধ্যাপক এফএম সিদ্দিকীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফার টেস্টের ফলাফল পজেটিভ আসে। সর্বশেষ দফায় শনিবার রাতে পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে।


তবে গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের ‘নন কোভিড’ ইউনিটে ভর্তি করা হয়। গত ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে। কোভিড পরবর্তী নানা জটিলতায় আক্রান্ত হওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, কোভিড চিকিৎসার আন্তর্জাতিক নির্দেশাবলীতে শনাক্ত হওয়ার দুই সপ্তাহ পরে রোগীর শরীরে যদি কোনো উপগর্গ না থাকে তাহলে ধরে নেওয়া হয় যে ওই ব্যক্তির মাধ্যমে কেউ করোনা সংক্রমিত হবে না।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top